• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

রামায়ণে রণবীরের পারিশ্রমিক ১৫০ কোটি রুপি

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড নির্মাতা নিতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ প্রেক্ষাগৃহে আসার আগেই সিনেমহলে আলোচনা তুঙ্গে। প্রায় চার হাজার কোটি রুপি বাজেটের দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমায় অভিনয় করছেন একঝাঁক প্রথম সারির তারকা।
সম্প্রতি সিনেমাটিতে অভিনয় করা কলাকুশলীদের পারিশ্রমিকের তথ্য সামনে এসেছে, যেখানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন রণবীর কাপুর।
ছবিটিতে ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি পাচ্ছেন প্রায় ১৫০ কোটি রুপি। অন্যদিকে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা যশ। চরিত্রটির জন্য তিনি প্রায় ১০০ কোটি রুপি পাচ্ছেন বলে জানা গেছে। অভিনয়ের পাশাপাশি ছবিটির অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।
‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। এই চরিত্রের জন্য তার পারিশ্রমিক প্রায় ১২ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের হিন্দি কাজ। এ ছাড়া ‘হনুমান’ চরিত্রে অভিনয়ের জন্য সানি দেওল পাচ্ছেন প্রায় ২০ কোটি রুপি এবং ‘লক্ষ্মণ’ চরিত্রে ছোট পর্দার তারকা রবি দুবের পারিশ্রমিক দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি রুপিতে।
বিশাল ক্যানভাসে নির্মিত এই প্রজেক্টটি দুই ভাগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category