• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ক্যাপ্টেন আমেরিকার গল্প বেশ ‘নির্মম’, আভাস ক্রিস ইভানসের

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ক্যাপ্টেন আমেরিকার গল্পটি হতে যাচ্ছে বেশ ‘নির্মম’ ও চ্যালেঞ্জিং। সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এক্সপো’র এক প্রশ্নোত্তর পর্বে নিজের চরিত্র স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে এমনটাই আভাস দিয়েছেন হলিউড তারকা ক্রিস ইভানস।
অনুষ্ঠানে পরিচালক জুটি অ্যান্টনি ও জো রুসোর কাজের ধরণ নিয়ে ক্রিস ইভানস বলেন, ‘রুসো ব্রাদার্স স্টিভ রজার্সকে মারধরের মধ্যে রাখতে ভীষণ ভালোবাসেন। তাকে বারবার আঘাত করা এবং শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোকেই তারা একজন সত্যিকারের নায়কের আসল পরিচয় মনে করেন। তাই তারা প্রতিবারই তাকে বিপদে ফেলার নতুন নতুন উপায় খুঁজে বের করেন। তবে এবারের অভিজ্ঞতাটি সত্যিই বেশ নির্মম ছিল।’
আসন্ন এই সিনেমায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একঝাঁক জনপ্রিয় সুপারহিরোকে একসঙ্গে দেখা যাবে। যেখানে লেগাসি অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একজোট হয়ে লড়াই করবেন মূল খলনায়ক ‘ডক্টর ডুম’-এর বিরুদ্ধে। এই খল চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা রবার্ট ডাউনি জুনিয়র। এর আগে গত মাসে অনুষ্ঠিত ‘কমিক-কন ২০২৬’-এ পরিচালক অ্যান্টনি ও জো রুসো জানান, রবার্ট ডাউনি জুনিয়রের কণ্ঠস্বর শোনার পরই তারা নিশ্চিত হয়েছিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রের জন্য তিনিই একমাত্র যোগ্য। বিশেষ করে ডক্টর ডুমের মাস্ক পরা অবস্থায় ডায়ালগ ডেলিভারির জন্য ডাউনি জুনিয়র নিজের তৈরি যে কণ্ঠস্বরটি শুনিয়েছিলেন, তাতেই মুগ্ধ হন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রুসো ব্রাদার্স পরিচালিত এই সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category