• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

চিকিৎসার জন্য আবারও লন্ডনে গেলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : চিকিৎসার জন্য আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকালে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চনকে বিদায় জানাতে যাওয়ার আগের রাতে তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলেন তারা।
সেই সময় কী কথা হয়েছে জানিয়ে লিটন এরশাদ বলেন, ‘সকালে তাকে বিদায় দিতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আবেগী হয়ে যেতে পারি। তাই মঙ্গলবার রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’
১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে এসেছিলেন চলতি মাসের ৩ তারিখ। গত মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জ গেছেন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করেন।
বাড়ি যাওয়ার পথে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদে যান। সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি সেখানে দান করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসাতেও অবস্থান করেছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা জানান, তার ব্রেন ক্যানসার হয়েছে।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে ওরাল থেরাপি চালিয়ে যান তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপেও আরও তিন মাস ওরাল থেরাপি নিয়েছেন। সব মিলিয়ে কয়েক ধাপে শতাধিক কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা।
তবে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। এবার লন্ডনে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন তিনি।
লিটন এরশাদ জানান, লন্ডনে পৌঁছানোর পর আগামী ১৯ আগস্ট ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। বিমান ভ্রমণের ধকল ও উড়োজাহাজের এয়ার প্রেসারের কারণে মস্তিষ্কে যে চাপ তৈরি হয়, তা কাটিয়ে উঠতে স্ক্যানের আগে অন্তত এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
১৯ আগস্টের স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করার পরই পরবর্তী চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লন্ডনের চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category