• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
কেউ যেন নিজের গুরুত্ব বাড়াতে আমাকে টানাহেঁচড়া না করে: লাইলী বেগম বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাথরঘাটা থানার ওসির বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন : দেশজুড়ে পুলিশের সতর্কতা খামারবাড়িতে ফল মেলায় নানা জাতের আমে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বেশি ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে “সাশ্রয় শপ’’ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (০৪ মে) ১১টার দিকে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
নাজিরপুরের চৌঠইমহল বে-স্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির মল্লিক, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, বিএনপি নেতা, আঃ জব্বার মাজেদুল কবির রাসেল, , উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিল্টন মাঝি, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি , প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category