• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী

ত্রিশালে দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: স্বামীহারা এক বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার বসতভিটার জমিতে লাগানো দুই শতাধিক বিভিন্ন প্রজিাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু গাছ কেটে ক্ষতিসাধনই নয়, এ ঘটনায় থানায় অভিযোগ করায় প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বিধবা আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের।
ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. আকলিমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ত্রিশাল আমলী আদালতে মামলা করেছেন। মামলাটি নং-৭৬০/২০২৬।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গুজিয়াম গ্রামের আঃ ছামাদ খাঁ, রতœা বেগম, আকলিমা খাতুন, সিজিলা খাতুন, তাছলিমা, নাছিমাসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ক্ষতিসাধন ও চাঁদা দাবি করে আসছিলেন। প্রায় তিন বছর আগে আকলিমা আক্তারের স্বামী মারা যান। এরপর দুই সন্তান, বৃদ্ধ শ্বশুর ও প্রবাসী দেবরকে নিয়ে অনেকটা অসহায় অবস্থায় সংসার চালিয়ে আসছেন তিনি।
অভিযোগ রয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার জমির ফসল কেটে নিয়ে ক্ষতি করা হয়। সম্প্রতি বাড়িতে ভবন নির্মাণের সময়ও ৩ লাখ টাকা দিতে হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে আবারও ৫ লাখ টাকা দাবি করা হলে বিধবা আকলিমা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঐ বিধবার গুজিয়াম মৌজার ১১৪৫৮ নম্বর দাগের জমিতে থাকা বিভিন্ন ধরনের দুই শতাধিক গাছ কেটে দেয়।
মামলার বিবরণে আরও বলা হয়, গত ৩ আগস্ট প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা আম, জাম, কাঁঠাল, বেল, জলপাইসহ বিভিন্ন প্রজাাতির গাছ এবং বাঁশঝাড় কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে দুই শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি বাদীপক্ষের। এ ছাড়া দাবিকৃত টাকা না দিলে এবং এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি তার সন্তানকে অপহরণের হুমকি এবং বৃদ্ধ শ্বশুরকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন তিনি।
অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, “আমরা নিজেদের ক্রয়কৃত জমিতে গাছ লাগিয়েছি। স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষ বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। সর্বশেষ আমার দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করলে আমাকে ও আমার সন্তানদের হত্যার এবং সন্তান অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category