• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী

কচুয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খান সুমন,কচুয়া : বাগেরহাটের কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেলে কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান উপস্থিতি ও পরিচালনায় ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
​মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category