• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে এর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। বিশেষ করে অভিনেত্রী কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার অভিনয় করা দৃশ্যগুলো নিয়ে নেটদুনিয়ায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে এসব বিতর্কের জবাব দিয়ে এই অভিনেতা জানিয়েছেন, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও এতে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।
সম্প্রতি ‘টক্সিক’ সিনেমায় একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেন যশ। সিনেমায় কিয়ারা ও তারা সুতারিয়ার পাশাপাশি একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থাতেও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা বলেন, ‘অশালীনতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, সিনেমায় আমি তো চুম্বন পর্যন্ত করিনি। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে, আমরা সেটি মেনেই কাজ করেছি।’
দৃশ্যগুলোকে নান্দনিকভাবে পর্দায় ফুটিয়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, কোনো দৃশ্যকে সুদৃশ্য ও গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব মূলত নির্মাতার।
সিনেমাটির ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই কিয়ারা আদভানিকে ঘিরে নেতিবাচক মন্তব্য তৈরি হয়। বিষয়টি নিয়ে সহশিল্পী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি জানান, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন; পুরো সিনেমায় তার পারফরম্যান্স আরও অনেক বেশি নজর কাড়বে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ’একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে তা নিয়ে না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হয়। শেষ পর্যন্ত মানুষ কাজেরই মূল্যায়ন করে। হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
নতুন প্রজন্মের দর্শকের কথা মাথায় রেখে নির্মিত ‘টক্সিক’ সিনেমাটি সবাইকে উদার মনে দেখার আহ্বান জানান যশ। একই সঙ্গে সিনেমাটির সঠিক অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে তা উপভোগ করার অনুরোধ জানিয়েছেন এই কন্নড় তারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category