• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

সাড়া জাগানো তুর্কি সিরিজটি এবার বাংলায়

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : ২০১৫ সালে শুরু হয়েছিল তুর্কি সিরিজ ‘কারা সেভদা’র (ইংরেজি নাম ‘এন্ডলেস লাভ) প্রচার। ২০১৭ পর্যন্ত প্রচারিত হয় এটি। তুরস্ক তো বটেই, সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল জনপ্রিয়তা লাভ করে। ২০১৭ সালে এটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা টেলিনোভেলার পুরস্কার জিতে নেয়।
সাড়া জাগানো সেই সিরিজ এবার এলো বাংলায়। দীপ্ত টিভিতে শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে এর বাংলা ডাবিং ‘অনন্ত ভালোবাসা’র প্রচার। শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এর পর্ব।
সিরিজটি নিয়ে বিশেষ আয়োজন করে দীপ্ত টিভি। রবিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে বিশেষ প্রদর্শনী হয়েছে এর। সেখানে সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব এখানো হয়।
‘কারা সেভদা’ বা ‘অনন্ত ভালোবাসা’র গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে, মধ্যবিত্ত পরিবারের এক মেধাবী যুবক এবং ধনী পরিবারের তরুণী নিহান সেজিন। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।
প্রেম, ভাঙন আর পারিবারিক টানাপোড়েনের নানা দিক উঠে এসেছে গল্পে। এর বিভিন্ন চরিত্রে বাংলায় কণ্ঠাভিনয় করেছেন কেমাল সৈদেরে (শফিকুল ইসলাম), নিহান সেজিন (রুবাইয়া মতিন গীতি), এমির কোজওলু (মোর্শেদ সিদ্দিকী মরু), জেইনেপ সৈদেরে (নাদিয়া ইকবাল), আসু আলাজাহান (জয়শ্রী মজুমদার লতা), ওজান সেজিন (খায়রুল আলম হিমু), লেইলা (মেরিনা আক্তার), তারিক সৈদেরে (শাহরিয়ার রানা জুয়েল), ফেহিমে (শারমিন মৃত্তিকা) প্রমুখ।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব টিম। ‘অনন্ত ভালোবাসা’র ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category