• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে? বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নিয়ে নতুন বিতর্কে ইমরান হাশমী

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত প্রায় নয় জনের মধ্যে যতদূর জানা গেছে যে, পাঁচজন বাংলাদেশি ওখানে ছিলেন। পাঁচজন বাংলাদেশি… স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আমাদের ডেপুটি হাই কমিশনার যিনি আছেন কলকাতায়, সব সময় সে খোঁজ-খবর রাখছে।
উনি হাসপাতালে গিয়ে… উনি হোটেলে গিয়েছেন যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। শনাক্ত করার চেষ্টা করছেন।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন, পুলিশের সাথে যোগাযোগ রাখছেন। এবং যারা নিহত হয়েছেন, তারা জানা গেছে একই পরিবারের চারজন।
নিহত হয়েছেন, এবং আমরা ইতোমধ্যেই আমাদের মিশন কলকাতায়—যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে। হ্যাঁ, যোগাযোগ করেছে এবং আমরা দ্রুততম সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিজ কমপ্লিট হলে দ্রুততম সময়ে আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি আমাদের কলকাতার মিশন করছে।
আরও পড়ুন
নিহতদের মরদেহ ফিরিয়ে আনার খরচটা কি বাংলাদেশের সরকার বা কলকাতা মিশন বহন করবে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা… যেহেতু এখানে কোনো মানে শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category