• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি নামের এক গ্লাস স্মুদির দাম ২ হাজার টাকা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ছয়জন যে কারণে ভোট দেননি অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে অর্থ পাচার, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ স্বাস্থ্যসেবায় এমএসএফের সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট : রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর পরই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান।
জামায়াত আমির বলেন, ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, ‘‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। বিরোধীদলীয় নেতা বলেন, আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category