• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : ফিলিপাইনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ বিজয়ী হয়েছেন মিসবাহ আরশাদ। এর মাধ্যমে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন নতুন বিজয়ী মিসবাহ আরশাদকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন এবং তার পূর্বসূরি রোমা রিয়াজ তার মাথায় বিজয়ের মুকুট তুলে দেন।
মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের মন জয় করেন। বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেছিলেন- যদি তার ১০ বছর ও ৮০ বছর বয়সি রূপ একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নটি বেশি কঠিন হবে? উত্তরে মিসবাহ জানান, ১০ বছর বয়সি রূপটির প্রশ্নই সবচেয়ে কঠিন হবে; কারণ সে জানতে চাইবে বড় হয়ে তার জীবন কেমন কেটেছে। তিনি আরও বলেন, “আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার ব্যর্থ হয়েও আমি নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এটি জীবনের এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়া নয়, উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।”
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিসবাহর এটিই প্রথম অংশগ্রহণ নয়। এর আগে তিনি জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এবং পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
নিজের এই দীর্ঘ পথচলা নিয়ে তিনি বলেন, “ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না। মূল বিষয় হলো আশা ধরে রাখা এবং প্রতি পদক্ষেপে নিজেকে উন্নত করা। মুকুট জয় বড় কথা হলেও এই পথের শিক্ষা ও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আসল পুরস্কার।”
পুয়ের্তো রিকোয় আয়োজিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স মূল আসরে পাকিস্তানের হয়ে অংশ নেবেন মিসবাহ।
২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। সে বছর দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়ে এল সালভাদরে ‘টপ ২০’-এ জায়গা করে নিয়েছিলেন এরিকা রবিন। পরবর্তী বছরগুলোতে নূর জারমিনা (২০২৪, মেক্সিকো) ও রোমা রিয়াজ (২০২৫) পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে রোমা রিয়াজ ফ্র্যাঞ্চাইজিটির জাতীয় পরিচালকের দায়িত্ব নেন এবং নতুন প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে শুরু করেন।

সূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category