• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি : শামা ওবায়েদ

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। এদিকে জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্রসংক্রান্ত বিষয়ে যেকোনো পরামর্শ দিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যেকোনো সময় যেকোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বা মতামত দিতে পারেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতেও এই যোগাযোগ উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category