• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা অফিসে গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর সারা দেশে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খাঁন বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন।’শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে বাংলাদেশ বিমান, আমাদের সিভিল অ্যাভিয়েশন, পর্যটন করপোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে হয়তো তিনি পরিবর্তন এনেছেন।’তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যিনি (আফরোজা খানম রিতা) ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে (খাদ্য মন্ত্রণালয়) বহাল হয়েছেন। আমি মনে করি, এটা নিশ্চয়ই তিনি চান যে ডায়নামিক ওয়েতে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার করতে পারি।’
প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনও প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের ও জনগণের উন্নতির জন্য। তিনি কীভাবে, কাকে দিয়ে, কোথায় কাজ করালে ভালো হবে—সেভাবে চিন্তা করেই কিন্তু আমাদের পদায়ন করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।’
চ্যালেঞ্জ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করবো।’এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং দুই নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category