• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

সুইমিংপুলের নীল জল আর চাঁদের আলোয় পূজা চেরী

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : চাঁদের আলোয় সুইমিংপুলে পূজা চেরী। রাতের নীরবতা, আকাশে উজ্জ্বল চাঁদ আর সুইমিংপুলের নীল জল এমন মনোরম পরিবেশে ধরা দিলেন পূজা চেরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই তা নজর কেড়েছে ভক্তদের।
ছবিতে দেখা যায়, রাতের চাঁদের আলো উপভোগ করতে করতে একটি রুফটপ সুইমিংপুলে সময় কাটাচ্ছেন পূজা। তার পরনে ছিল কালো রঙের পোশাক। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেওয়ার পাশাপাশি পানিতে সময় কাটাতেও দেখা গেছে তাকে। একটি ছবিতে আকাশে উজ্জ্বল চাঁদের দেখা মিলেছে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘চাঁদ দেখছে, আমি হাসছি।’ তার এই ছোট্ট ক্যাপশনও ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
রাতের আবহ, চাঁদের আলো আর সুইমিংপুলের পানিতে পূজার উপস্থিতি ছবিগুলোতে তৈরি করেছে আলাদা এক নান্দনিকতা। প্রকাশের পরপরই ছবিগুলোতে ভক্তদের নানা মন্তব্য দেখা যায়। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ভালোবাসা জানিয়েছেন।
অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন পূজা চেরী। এবার চাঁদের আলোয় সুইমিংপুলে কাটানো তার এই সময়ের ছবিও ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category