• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ২০২২ সালের ডিসেম্বরে নয়াপল্টনে বিএনপির কর্মসূচি কেন্দ্র করে সংঘর্ষের সময় মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মিলনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষের মধ্যে বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন ওই মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি। এর আগে আমিরুল আলম মিলনকে ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। সেসময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category