• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি : মিয়া গোলাম পরওয়ার আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ড্রেসিংরুমে রোনালদোর কান্না! ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট! নতুন আর্জেন্টাইন কোচ পেলো ইন্টার মায়ামি অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার’ থেকে চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ কোচের অবিশ্বাস্য যাত্রা শিবচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা তিব্বত সীমান্তে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত ওষুধের তালিকা হোক সময়োপযোগী মানুষের নাগালের মধ্যে ডেমরা থানা বিএনপির আহবায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। পাশাপাশি কোম্পানিটির উৎপাদন লাইন-২ রক্ষণাবেক্ষণের আওতায় যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের ঘোষণার আলোকে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন-৩ এর সংস্কার কার্যক্রম শেষ করার পর এটি পুনরায় চালু হয়েছে। আর তাদের উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। উৎপাদন লাইন-২ এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ চলাকালে প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে বিষয়টি জানানো হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১১০ শতাংশ। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা।
শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সঙ্গে চুক্তি
‘ব্যবসায়ীদের আইনগত-যৌক্তিক দাবিতে চট্টগ্রাম চেম্বার পাশে থাকবে’
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category