• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টিম কারি

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : রুপালি পর্দা ও মঞ্চের দ্যুতিময় উপস্থিতি থামিয়ে জীবনের মঞ্চ থেকে চিরবিদায় নিলেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টিম কারি। গত ২৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের তুলুকা লেকের নিজ বাসভবনে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য রকি হরর পিকচার শো’র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার খ্যাত এই কালজয়ী শিল্পী। ২০১২ সালে স্ট্রোকের শিকার হয়ে দীর্ঘ দিন হুইলচেয়ারে জীবনযাপন করলেও অভিনয়ের প্রতি তার অনবদ্য ভালোবাসা ও সৃজনশীলতার কোনো কমতি ছিল না। অবশেষে শেষ হলো পাঁচ দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য এক অভিনয় যাত্রা।
১৯৭৩ সালে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে রিচার্ড ও’ব্রায়েনের ‘দ্য রকি হরর পিকচার শো’ নাটক দিয়ে ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্রে বাজিমাত করেন টিম কারি। ১৯৭৫ সালে এর চলচ্চিত্র রূপ মুক্তি পেলে তা বিশ্বজুড়ে কাল্ট ক্লাসিকে পরিণত হয় এবং সিনেমা হলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলা ছবির রেকর্ড গড়ে।
থিয়েটার থেকে সিনেমা সব মাধ্যমেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। স্টিফেন কিংয়ের রহস্যভিত্তিক ড্রামা ‘ইট’-এর (১৯৯০) ভয়ঙ্কর ক্লাউন ‘পেনিওয়াইজ’, ১৯৯৬ সালের ‘মুপেট ট্রেজার আইল্যান্ড’-এর লং জন সিলভার কিংবা ‘হোম অ্যালোন ২’-এর হোটেল ক্লার্ক প্রতিটি চরিত্রেই তিনি ঢেলে দিয়েছিলেন নিজস্বতার ছাপ। এ ছাড়া ‘অ্যানি’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ও ‘ক্লু’-এর মতো জনপ্রিয় সিনেমায় তার অভিনয় আজও দর্শকমনে অমলিন।
কেবল বড় পর্দায় নয়, ব্রডওয়ে মঞ্চেও তিনবার ঐতিহ্যবাহী টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন এই গুণী অভিনেতা। ১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া টিম কারির প্রথম কাজ ছিল ১৯৬৮ সালের বিখ্যাত মিউজিক্যাল ‘হেয়ার’। এর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ভয়েস অ্যাক্টিং ও ভিডিও গেমের জগতেও ছিল তার অনায়াস পদচারণা।
২০০৮ সালের ভিডিও গেম ‘কমান্ড অ্যান্ড কনকার: রেড এলার্ট ৩’-এ সোভিয়েত প্রিমিয়ার চরিত্রে তার সংলাপ ইন্টারনেট জগতে ট্রল ও মেম হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১২ সালে স্ট্রোকের পর শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি থমকে যাননি। ভয়েস অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি গত বছর প্রকাশ করেন তার আত্মজীবনী ‘ভেগাবন্ড’।
তারকার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার সহশিল্পী ও বিশ্বজোড়া অনুরাগীরা। প্রখ্যাত অভিনেত্রী ক্যারল বার্নেট স্মৃতিচারণ করে বলেন, “তার মতো ভালোবেসে খলনায়ক চরিত্রে অভিনয় করার ক্ষমতা আর কারও ছিল না।” সহশিল্পী রব স্নাইডার বলেন, “এক যুগের অবসান ঘটল, তার একটি ভ্রুর ভঙ্গিমা অনেক অভিনেতার পুরো শরীরের চেয়েও বেশি কথা বলত।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category