• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার

Reporter Name / ৩২৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মো. বাবুল শেখ পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামি নাদিম সহযোগী সহ গ্রেপ্তার ২ জন । জানা যায়, বাগেরহাটের কচুয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকার ষোলশত ( রামনগর)থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার অন্যতম সহযোগি শেখমাটিয়া এলাকার জাকারিয়া (৩০)কেও গ্রেপ্তার করে পুলিশ। জাকারিয়ার বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার নাদিম কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। চলতি বছরের ১৮ মার্চ পুলিশকে কুপিয়ে আসামী ছিনিয়ে নিয়েছিল গ্রেপ্তার নাদিম ও তার লোকজন।
এছাড়া নাদিমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাদাঁবাজি মাদকসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ মাটিয়া এলাকার ষোলশত ( রামনগর ) থেকে নাদিম ও তার সহযোগী জাকারিয়াকে স্থানীয়দের সহায়তায় পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, নাদিমকে নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।এ বিষয়ে ওই থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। নাদিমের বিরুদ্ধে বেশকিছু মামলা ও একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে কচুয়ায় থানায়। আর যেসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category