• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার

‘টক্সিক’ নিয়ে বিতর্ক, কিছু না বুঝেই মন্তব্য করবেন না : স্বস্তিকা মুখোপাধ্যায়

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক থেকেই বিতর্কে জড়িয়েছে কিয়ারা আদভানি। বিশেষ করে সিনেমার ‘তবাহি’ গানটিতে যশ এবং কিয়ারার ঘনিষ্ঠতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সমালোচনার ঝড় তুলেছে। তবে এবার এই বিতর্কের মাঝেই কিয়ারার হয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের উদ্দেশে স্বস্তিকার প্রশ্ন, ‘আপনারা কি মনে করছিলেন কিয়ারা এই ছবিতে মাদার টেরেজার অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন? যেমন চরিত্র তেমনি অভিনয় করবেন তিনি, এটাই খুব স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘একটা ছবি দেখার আগেই মানুষ নারী চরিত্র বা অভিনেত্রীদের নিয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলে খুব সহজে। আপনারা কি দেখেছেন ছবিটা? জানেন এর গল্প কী? কেন এই দৃশ্য ব্যবহার করা হয়েছে জানেন? কিছু না জেনেই কেন সমালোচনা শুরু করে দেন? আগে ছবিটা দেখে আসুন তাহলে বুঝবেন কেন এই ঘনিষ্ঠ দৃশ্য রাখা হয়েছে। কিছু না বুঝেই এমনভাবে মন্তব্য করবেন না।’
কিয়ারা ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সেই কারণেই ‘টক্সিক’-এ যশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন মা কীভাবে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন?এই যুক্তির তীব্র বিরোধিতা করেছেন স্বস্তিকা।
তার মতে, মাতৃত্ব এবং যৌনতা—দুটিকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এই ধরনের মন্তব্য আসে। তিনি মনে করিয়ে দেন, সন্তান পৃথিবীতে আসে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই।
তার ভাষ্য, ‘আমার মনে হয় না ভারতীয় সমাজ এখনও যৌনতাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখতে শিখেছে। অতীত কাল থেকে যৌনতাকে একটা ট্যাবু হিসেবেই ব্যবহার করে রাখে সকলে। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম মানুষ এগিয়ে যায়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category