• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন

‘মাইসা’র শুটিংয়ে হিপ ইনজুরির পর কাজে ফিরছেন রাশমিকা মান্দানা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা।
ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।
এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।
তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
এছাড়া বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমায় তাকে দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category