• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : কিছুদিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে পোস্ট; নিজেদের আনন্দঘন মুহূর্ত প্রকাশ। পরে একের পর এক রক্ত চেয়ে পোস্ট। জানান, তার স্ত্রীর প্লাটিলেট মারাত্মক হারে কমে গিয়েছে। বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদীর গত কয়েকদিনের ফেসবুক টাইমলাইনের চিত্র ছিল এমনই।
কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! কিছুদিন আগেও যে স্ত্রীকে নিয়ে আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছিলেন রুশদী, সেই স্ত্রী শিরিন সুলতানা এখন না ফেরার দেশে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীর আকস্মিক মৃত্যুর এই শোকে সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশদী। তার পারিবারিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বাংলা ফাইভ ব্যান্ড তারকা। আদনান রুশদী ও শিরিন সুলতানা দম্পতির চার বছর বয়সের একটি সন্তান রয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন কখনো। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি।
সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’। এক ফেসবুক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category