• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

‘বিগ বস বাংলা’য় তাপস পাল কন্যা সোহিনী পাল

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসর শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় গত রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের পর্দা ওঠে। শো-র প্রথম দিনেই প্রতিযোগী হিসেবে উপস্থিত হন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পাল কন্যা সোহিনী পাল। স্বাভাবিকভাবেই সেখানে ওঠে তাপস পাল প্রসঙ্গ। এই কঠিন লড়াইয়ে কীভাবে মোকাবিলা করবেন? প্রশ্ন উঠতেই বাবার স্মৃতিচারণা করেন সোহিনী।
মঞ্চে বাবার স্মৃতিচারণা করে সোহিনী জানান, জীবনের কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, তা তিনি বাবার কাছ থেকেই শিখেছেন। প্রতিযোগিতা নিয়ে কথা বলার একপর্যায়ে তাপস পালের জীবনের বিতর্কিত বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে কথা বলেন সোহিনী।
সোহিনীর কথায়, ‘বাবা বলতেন অবস্থা বুঝে ব্যবস্থা।’ এরপরই সোহিনী বলেন, ‘বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।’ হয়তো বুঝিয়েছেন, বাবার রাজনীতিতে যোগ যে ভুল ছিল তা তারই ঈঙ্গিত দিলেন সোহিনী।
উল্লেখ্য, আগামী তিন মাস বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে একটি নির্ধারিত বাড়িতে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাবেন ‘বিগ বস বাংলা’ প্রতিযোগী অংশগ্রহণকারীরা। সর্বশেষে যিনি টিকে থাকবেন, তার মাথায়ই উঠবে বিজয়ীর শিরোপা।
এবার সোহিনী ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সংগীতশিল্পী দুর্নিবার সাহা, সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল, অভিনেত্রী সৃজলা গুহসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category