• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে পাপন কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা! নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা ‘হাফিংটন পোস্টে’র প্রতিবেদন: দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি! গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: রফিকুল ইসলাম মাদানী দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক অফিস থেকে অপহরণ করে ৫০ লাখ চাঁদা দাবি, গ্রেফতার ২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে: এ্যানি সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

তিস্তামুখ- বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা : তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাহ বাজার চৌমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ আলম প্রধান, অধ্যক্ষ নওয়াব আলী, বিশিষ্ট সমাজসেবক রওশন হাবীব রোজ, আজাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সোহরাব আলী প্রমূখ।
বক্তারা সরকারের উচিত উত্তরবঙ্গ উন্নয়নের জন্য এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল ও পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকার সাথে কমসময়ে অল্প খরচে এবং যমুনা সেতুর বিকল্প হিসেবে যোগাযোগের জন্য ২য় যমুনা সেতু তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবি জানান। তারা বলেন, যেহেতু রেলওয়ের জমি পূর্বে থেকেই অধিগ্রহণ করা আছে সেজন্য অনেক ব্যয় সংকোচন হবে। এতে দেশের উত্তর জনপদের উন্নয়ন তরান্বিত হবে এবং গাইবান্ধাবাসীর বহুল প্রত্যাশিত দাবি পূরণ হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category