• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস!

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের পুত্র লিমন মিয়া ও চাঁদপাড়ার শাহীন মিয়ার পুত্র রুবেল মিয়া।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category