• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হতে পারে। সতর্কবার্তায় ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category