• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র মহাসড়কে এনে আগুন

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র মহাসড়কে এনে আগুন

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাজীপুর: গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর করে মালামাল বের করে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলন চলছিল, এসময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতরা যুক্ত হয়। এরপর তারা মহাসড়ক অবরোধ করে, একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যানচলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category