• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র মহাসড়কে এনে আগুন কুয়াকাটায় পুণ্যস্নানে শেষ হলো রাস উৎসব ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছেন সৈয়দ রাসেল। একসময় ওয়ানডে ক্রিকেটে যদি দু’জন পেসার জাতীয় দলে খেলার সুযোগ পেতেন, তাদের একজন থাকতেন রাসেল। তবে ২০১০ সালের পর আর ক্যারিয়ার সেভাবে এগোয়নি। খেলতেন ঘরোয়া ক্রিকেটে। পরে যোগ দেন কোচিং পেশায়। ডিপিএল, বিপিএল, এনসিএল ঘরোয়ার সব বিভাগের হয়ে কাজ করেছেন রাসেল। গেল কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের দায়িত্বে নেই তিনি।
খুলনার দায়িত্বে না থাকলেও এবার এইচপির দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। ঢাকা পোস্টকে একটি সূত্র এমনটিই জানিয়েছে। তালহা জুবায়ের জাতীয় দলের দায়িত্বে থাকায় এইচপিতে সময় দিতে পারবেন না। ফলে নতুন করে এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। চলতি মাসের ১০ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটার ডাক পেতে পারেন। প্রধান কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category