• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র মহাসড়কে এনে আগুন কুয়াকাটায় পুণ্যস্নানে শেষ হলো রাস উৎসব ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং

১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ সজিন নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানের পরিচালক নিরাপত্তা মেজর ফারহান তানভির গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। পরে আমরা নজরদারি বাড়াই। এক পর্যায়ে যাত্রী নামার পর আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা মালামালসহ তাকে কাস্টমস হেফাজতে রেখেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category