• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ গ্যাস সংকটে সিরামিক শিল্পে উৎপাদন খরচ বাড়ছে, রপ্তানি কমছে, বিঘ্নিত সরবরাহ আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ইন্টার মায়ামির ২ : ২ গোলে ড্র

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে এসবির এসআই পদে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল আলম বলেন, সন্ত্রাসীরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category