• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৩ নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক আসামিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরও শনাক্ত করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ সব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। এর আগে, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল আলম বলেন, গতকাল রাত ৯টার দিকে আমিনবাজার বড়দেশি এলাকায় পুলিশের একজন উপপরিদর্শককে গুরুতরভাবে আহত করে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং ব্লক রেইড পদ্ধতিতে অভিযান পরিচালনা করি। এ মামলায় মূল অভিযুক্তকে গ্রেফতার করি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মামলা করেন। আসামির স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও খোঁজ খবর নিয়ে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এসবি’র সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির সাব ইন্সপেক্টর। তবে তিনি সাভার জোনের নন, তিনি ঢাকার কোন এক জোনে কর্মরত। সাভারের আমিনবাজরে তার জায়গা আছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই পুলিশের ওই এসআই হামলার শিকার হন। শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই ওই এসআই এবং তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category