• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ আর ছুটির অলস দুপুর- এই সময়টাকে আরও উপভোগ্য করতে চাইলে একটু ভিন্ন স্বাদের খাবারই হতে পারে সেরা সঙ্গী। তখনই মনে পড়ে যায় গরম ধোঁয়া ওঠা মাংসের ভুনা খিচুড়ির কথা।
মসলার টাটকা ঘ্রাণ, নরম চাল-ডালের সঙ্গে মিশে থাকা মাংসের স্বাদ যেন এক প্লেটেই ঘরের উষ্ণতা এনে দেয়। পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে বৃষ্টিভেজা এমন দিনে এই একটি পদই হয়ে উঠতে পারে পুরো দুপুরের আনন্দের কেন্দ্রবিন্দু। রইলো সেই রেসিপি-

উপকরণ

এই ভুনা খিচুড়ি রান্নার জন্য আপনার লাগবে ১ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাওয়ের চাল এবং ১ কাপ মুগ বা মসুর ডাল। স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহার করুন আধা কাপ পেঁয়াজ কুচি, দেড় চা চামচ আদা বাটা ও দেড় চা চামচ রসুন বাটা। ঝালের জন্য রাখুন ৬–৭টি কাঁচা মরিচ (স্বাদমতো)। মসলার ঘ্রাণ আনতে লাগবে ৩–৪ টুকরো দারুচিনি, ৪–৫টি এলাচ এবং ৩–৪টি তেজপাতা। এছাড়া হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দেড় চা চামচ করে দিন, আর লবণ দিন স্বাদ অনুযায়ী। রান্নায় ব্যবহার করুন প্রয়োজনমতো সরিষার তেল।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিন, যতক্ষণ না হালকা বাদামি রং আসে। এরপর মাংস ও সব প্রয়োজনীয় মসলা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মাংস থেকে তেল আলাদা হতে শুরু করলে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিন। অন্যদিকে একটি হাঁড়িতে চাল ও ডাল হালকা ভেজে নিন। এরপর কষানো মাংসের সঙ্গে এগুলো মিশিয়ে দিন। এবার চালের দ্বিগুণ এবং ডালের সমপরিমাণ গরম পানি ঢেলে মাঝারি থেকে কম আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন।
পানি শুকিয়ে চাল-ডাল নরম হয়ে এলে উপর থেকে কয়েকটি কাঁচা মরিচ ছিটিয়ে দিন। তারপর ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখুন। সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাংসের ভুনা খিচুড়ি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category