• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ এই সিনেমা করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও ‘জিসম’-এ অভিনয় করেন বিপাশা বসু

বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি যশ-কিয়ারা অভিনীত ‘টক্সিক

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি যশ-কিয়ারা অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি। এবার ছবির ওটিটি স্বত্ব নিয়েও বড় ধাক্কার খবর সামনে এসেছে। মুক্তির আগে ছবির ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব এসেছিল। কিন্তু সেটি নেমে এসেছে এখন ৩০ কোটি রুপিতে। তবে এখন পর্যন্ত ছবিটির ওটিটি চুক্তি চূড়ান্ত হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-কে ঘিরে মুক্তির আগে প্রত্যাশা তুঙ্গে ছিল। যশের ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির বিপুল সাফল্যের পর তার পরবর্তী ছবি হিসেবে ‘টক্সিক’-এর দিকে নজর ছিল গোটা ভারতীয় দর্শকের। বড় বাজেট, গ্যাংস্টার ঘরানার গল্প এবং যশের পাশাপাশি নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশির মতো তারকার উপস্থিতিও ছবির প্রত্যাশা বাড়িয়েছিল।
সে ধারাবাহিকতায় ‘টক্সিক’ মুক্তির আগে একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছবিটির পোস্ট-থিয়েট্রিক্যাল ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নির্মাতারা আরও বেশি অর্থের প্রত্যাশায় সেই প্রস্তাব গ্রহণ করেননি। তাদের দাবি ছিল ২০০ কোটি টাকারও বেশি।
ছবিটি প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করবে বলে যশ-সহ নির্মাতাদের প্রত্যাশা ছিল। সেই সাফল্যের উপর ভর করেই পরবর্তীতে ওটিটি স্বত্বের দাম ২০০ কোটি বা তারও বেশি হতে পারে বলে তারা মনে করেছিলেন। কিন্তু বাস্তবে ছবির বক্স অফিস পারফরম্যান্স সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি।
‘টক্সিক’ শুরুটা খারাপ হয়নি। ভারতে সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ছবিটির নেট আয় প্রায় ১০১.১০ কোটি রুপি হয়েছিল। কিন্তু এরপর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক না হওয়ায় ছবির ব্যবসা দ্রুত কমতে থাকে।
১২ দিন শেষে ভারতের নেট সংগ্রহ প্রায় ২৪৫ দশমিক ৭৫ কোটি রুপি বলে জানা যায়। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে এ সিনেমার ডিজিটাল মূল্যায়নেও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category