• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রি‌পোর্ট : নিখোঁজের তিনদিন পর পুরান ঢাকার লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সেইস‌ঙ্গে অভিযুক্ত বন্ধু মাসুমকেও (৪৬) গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

পাওনা টাকা চাওয়ায় র‌নি‌কে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিলেন বন্ধু মাসুম ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। র‌নি নি‌খোঁ‌জের পর স‌ন্দেভাজন হি‌সে‌বে মাসুম‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তি‌নি র‌নি‌কে হত‌্যার পর মা‌টি চাপা দেওয়ার কথা স্বীকার করেন। প‌রে মাসু‌মের দেখা‌নো ম‌তে শুক্রবার (১১ সে‌প্টেম্বর) ভোরে মাটি খুঁড়ে মর‌দেহ উদ্ধার করা হয়।

পু‌লিশ জানায়, ২৬ নম্বর ওয়া‌র্ডের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বরস্থ ৫তলা ভব‌নের নিচতলার খালি জায়গার মাটি খুঁড়ে হাত পা-বাধা ও মুখে পলিথিন পেঁচানো অবস্থায় র‌নির অর্ধগলিত মর‌দেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বলেন, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিন দিন আগে নিখোঁজ হন। তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আমরা তদন্তে নামি। নিহতের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞেসাবাদ করা হয়।

তিনি বলেন, জিডি করার সময়ে মাসুম থানায় এসেছিলেন। মাসুম নিহতের বন্ধু। জিজ্ঞেসাবাদের একপর্যায়ে তি‌নি স্বীকার করেন, তার কাছে শেখ ওয়াসিম রনি তিন লাখ টাকা পে‌তেন। ওই টাকার জন্য চাপ দিতেন র‌নি। তাই মাসুম টাকা দেওয়ার কথা বলে র‌নি‌কে নিয়ে তার বাসায় যান। প‌রে প্রথমে মাথায় আঘাত করে নিচে ফেলে হাত-পা বেঁধে মুখে পলিথিন পেচিয়ে তাদের বাসার নিচে ফাঁকা স্থানে দুই ভবনের ফাকে বালু মাটি চাপা দিয়ে রা‌খেন।

মাসু‌মের কথা মতো সেখান গিয়ে বালু মাটি খুঁড়ে র‌নির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন আজ সকালে মর‌দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাসা খিলগাঁওয়ের শেখদী এলাকায়।

পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের স্ত্রী নুসরাত জাহান সিমা বাদী হয়ে থানায় মামলা ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category