• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করি, অন্তত ৮০ শতাংশ আমরা পারব: প্রধানমন্ত্রী নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারের প্রস্তাব মোদির বাতের কষ্টে ভুগছেন দেশের ৩০ শতাংশ মানুষ গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব

শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা : শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী এবং নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা। গুম হওয়া ব্যাক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। আশ্বস্ত করতেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তিনি বলেন, তার (শেখ হাসিনা) এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সব পরিষ্কার হয়ে গেছে।
মেজর হাফিজ উদ্দিন আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। কত বড় নির্মম ও জঘন্যতম কাজ করা হয়েছে তার সঙ্গে।
স্পিকার বলেন, আওয়ামী লীগের কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এমন পালানো পালালেন, দেশের বিচারপতিও পালিয়ে গেছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। যত রকমের যে যেই পদে ছিল এই ১৭ বছর, সবাই পালিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category