• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব এবং একটি সেলফি

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : অভিনয়ের পাশাপাশি রেসার হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন অজিত কুমার। তামিল সিনেমার এই তারকা দীর্ঘদিন ধরেই রেসিংয়ে অংশ নিচ্ছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে তিনি অংশ নিয়েছেন মিশেলিন লে মানস কাপের সিলভারস্টোন রাউন্ডে।
এতে অজিতকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি. জোসেফ বিজয়। যিনি দর্শকের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত। রেসিং সার্কিটে গিয়ে অজিতকে শুভকামনা জানান বিজয়। দুজনের গলাগলির দৃশ্য হয়েছে ভাইরাল। দুই তারকার ভ্রাতৃত্বের মুহূর্ত দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক ও নেটিজেনরা।
তবে এই মুহূর্তের সঙ্গে একটি সেলফিও রয়েছে আলোচনায়। সেই সেলফিতে রয়েছেন অভিনেত্রী রাধিকা সারথকুমার ও তৃষা কৃষ্ণান। রেসিং ভেন্যুতে উপস্থিত হয়েছিলেন তারাও। রাধিকাকেও দেখা গেছে, অজিতকে সরাসরি গিয়ে শুভেচ্ছা জানাতে। তবে তৃষা সেখানে যাননি। তাকে পাওয়া গেল রাধিকার সেলফিতে। যেই সেলফির সঙ্গে অজিতকে শুভকামনা জানান রাধিকা। তিনি লেখেন, “লন্ডনে সুন্দরী তৃষার সঙ্গে দেখা হয়ে গেল। এই সপ্তাহান্তে ট্র্যাকে নামতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় ‘থালা’ (অজিতের খেতাব) অজিত কুমার; তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।”
অনেক দিন ধরে বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন চলছে। নানান সময়ে স্পষ্ট ইঙ্গিতও মিলেছে। তাই দুটি ভিন্ন ছবির সঙ্গে যোগসূত্র মেলাচ্ছেন নেটিজেনরা। অনেকে ধারণা করছেন, তৃষাকে সঙ্গে নিয়েই লন্ডন সফরে গেছেন বিজয়। এদিকে বিজয়কে রেসিং ট্র্যাকে পেয়ে উচ্ছ্বসিত অজিত। তিনি বলেন, ‘সি. জোসেফ তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে সিলভারস্টোনে আমাদের সঙ্গে দেখা করতে এলেন। গত ৩৪ বছর ধরে আমরা চলচ্চিত্র জগতে সহকর্মী। এখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় আমি তার জন্য খুবই আনন্দিত।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category