• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

এমি অ্যাওয়ার্ডসে ১৪টি পুরস্কার জিতেছে হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের সবচেয়ে বড় এই পুরস্কারের আসরে বাজিমাত করলেন কোন তারকারা?
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস—দুই আয়োজন মিলিয়ে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার। অন্যদিকে সাতটি করে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য প্রিট’ এবং সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’।
১৯টি মনোনয়নের বিপরীতে ১৪টি পুরস্কার জিতেছে ‘উইডোজ বে’। সেরা কমেডি সিরিজের পুরস্কারও গেছে এর ঝুলিতে। সিরিজটির অভিনয়শিল্পী ম্যাথিউ রাইস পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। এ নিয়ে এবারের আয়োজনে ইতিহাসও গড়েছেন তিনি। সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাইস। একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হওয়া তাঁর জন্য বিশেষ অর্জন।
‘উইডোজ বে’-এর আরও পুরস্কার জিতেছেন কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট। তাঁরা যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেত্রী ও পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন চিত্রনাট্যের পুরস্কার। পরিচালনায় পুরস্কৃত হয়েছেন হিরো মুরাই।
সিরিজটির গল্প নিউ ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে একটি ছোট দ্বীপে অবস্থিত উইডোজ বে শহরকে নিয়ে। শহরটির মেয়র টম লফটিস (ম্যাথিউ রিস) পর্যটন বাড়িয়ে অর্থনৈতিক সংকট কাটাতে চান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দ্বীপটি অভিশপ্ত। মেয়র সেই কুসংস্কারকে পাত্তা না দিলেও পর্যটক আসতে শুরু করার পর বহু পুরোনো ভৌতিক কাহিনি সত্যি হতে থাকে।
২৫টি মনোনয়নের বিপরীতে সাতটি পুরস্কার পেয়েছে এইচবিওর জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এ বছর কোনো সিরিজের সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছে এটি। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইল। গত বছর ১৩টি মনোনয়ন পেয়েছিল সিরিজটি; এবার মনোনয়নের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
সীমিত দৈর্ঘ্যের সিরিজের বিভাগে সাতটি পুরস্কার জিতে এগিয়ে রয়েছে ‘ডিএফটি সেন্ট লুইস’। অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার ও লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য—দুই বিভাগেও পুরস্কার জিতেছেন।
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মারিস্কা হারগিটে। রসিকতা, সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন তিনি।

ভ্যারাইটি অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category