• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর ডেমরা সানারপাড় মহাকাশ রোড এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. হান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ডেমরা থানাধীন উত্তর সানারপাড় মহাকাশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৮৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, গ্রেফতার হান্নানের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, উদ্ধার করা গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category