• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, কাঁটাতারের সংকট আর বেঁচে থাকার কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর বাস্তব জীবনের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।
সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যারা যুক্ত, তাদের স্থানীয় ভাষায় বলা হয় ‘ডাঙগোয়াল’। চলচ্চিত্রটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা জ্যোতির্ময় রায় জানান, অনেক দিন ধরেই ছিটমহল ও সীমানার জীবনকাহিনি নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন তিনি। সেই সূত্রে শাহীদুজ্জামান লাবলুর একটি নাটক দেখে তার সঙ্গে দেখা করেন নির্মাতা। তখন লাবলু তার নিজের জীবনের বাস্তব ঘটনা ও নাটক লেখার সময় ভেতরের মানসিক টানাপোড়েনের কথা জানান। সেই অনুভূতির প্রকাশ থেকেই জন্ম নেয় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের একাধিক সদস্য।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ডাঙগোয়াল’ আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবের পর্ব শেষ হলে সাধারণ দর্শকদের জন্য চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে মুক্তি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category