• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানিয়েছেন দীপিকা ও রণবীর। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবির মাধ্যমে তারা এই সুখবর ভাগ করে নেন। একইসঙ্গে জানান, তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং এবার দিদি হয়েছে।
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দীপিকা ও রণবীরের অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজেদের সন্তানের আগমনের কথা ঘোষণা করেছিলেন তিনি ও রণবীর। এর কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন তারা। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। সন্তানের জন্মের পর বেশ কিছুদিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন দীপিকা ও রণবীর। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা।
দুয়ার জন্মের পর থেকেই দীপিকার জীবনে এসেছে নানা পরিবর্তন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি মাতৃত্বও উপভোগ করছেন অভিনেত্রী। এবার দ্বিতীয় সন্তানের আগমনে আরও পূর্ণ হলো দীপিকা-রণবীরের পরিবার।
কাজের দিক থেকে বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। এ ছাড়া আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category