• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এই চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদির পাশে দাঁড়াতে তারা দৃঢ় সংকল্প এবং দেশটিকে সহায়তা করতে তারা প্রস্তুত। বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি বলেন, “আমরা দেখছি সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সৌদির কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে টেকনিক্যাল ইস্যুতে। আর এসব সহায়তা করতে আমাদের কোনো সমস্যা নেই।” এরআগে এদিন হুথি বিদ্রোহীরা জানায়, তারা সৌদির রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া তেল উৎপাদনকারী আরামকোর অবকাঠামো টার্গেটের কথা জানায় তারা।
শনিবার রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায় সেখানে থাকা আরামকোর একটি ডিপোতে ড্রোন বা মিসাইল ছুড়েছে হুথিরা। আর ওই ডিপোতে ছিল জেট ফুয়েল বা বিমানের জ্বালানি। এ হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এ সময় শত শত ফ্লাইট বাতিল ও আরও কয়েকশ ফ্লাইট ব্যাপক বিলম্ব হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category