• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
বিদ্যুৎ গ্রিডের ঘাটতি ও জ্বালানি আমদানির চাপে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড় জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ছে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এশিয়ান গেমস কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ ফ্রি-কিকে আরও এক গোল মেসির, আবারও ড্র মায়ামির দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা ‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: নিয়মিতই ফটোশুট করেন অপু বিশ্বাস। তবে এবারের ফটোশুট একটু আলাদা। সাজে যেমন রেখেছেন ভিন্নতা, ছবিগুলো ধারণও করেছেন ব্যতিক্রম আবহে। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।
কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থের (সঙ্গে সমসাময়িক আরও কিছু কবিতা) ইংরেজি অনুবাদ সংস্করণের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।
পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।
অপু সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন। ‘শিকার’ নামের সিনেমাটি বানাচ্ছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে হয়েছে এর সিংহভাগ শুটিং। তবে বর্তমানে সিনেমাটির নায়ক মরতুজা পলাশ রয়েছেন কারাগারে। সে কারণে অনিশ্চিত হয়ে আছে এর বাকি কাজ। সিনেমাটিতে অপু-পলাশের সঙ্গে আছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category