• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

শক্তি কাপুরের মৃত্যুর গুজব, কঠোর ব্যবস্থা নেবেন অভিনেতা

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর খবর নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকে একাধিক পোস্টে তার মৃত্যুর দাবি করা হলেও অভিনেতা নিজেই সামনে এসে সেই খবরকে ভুয়া বলে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে হঠাৎ করেই শক্তি কাপুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সব ধোঁয়াশা কাটিয়ে অভিনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি তার সুস্থতার খবর নিশ্চিত করে জানান, তার মৃত্যু নিয়ে প্রচারিত তথ্যগুলো পুরোপুরি মিথ্যা। অভিনেতা বলেন, সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ আছি, আনন্দে আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।
বিভ্রান্তিকর এই তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। জানিয়েছেন, এ ধরনের কুরুচিপূর্ণ কাজের জন্য তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি আরও যোগ করেন, আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ যা ঘটেছে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়।
উল্লেখ্য, বিনোদন জগতে তারকাদের নিয়ে এমন মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এর আগেও কলকাতার প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি এবং পরিচালক হরনাথ চক্রবর্তীসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। শক্তি কাপুরের সুস্থতার খবর প্রকাশের পর স্বস্তি প্রকাশ করেছেন তার অগণিত ভক্ত ও অনুরাগী। সামাজিক মাধ্যমে অনেকেই এই ভুয়া খবর ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category