• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রভাব, মৃত্যুও হচ্ছে

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা ও গৃহিণী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারজানা খাতুনকে গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের সংখ্যা সমান হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। ওই ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি এবং ৩২ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি এবং সমসংখ্যক ৩৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category