• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘ ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: সিনেমার পর্দায় তিনি হয়েছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালের সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিবাদী চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবেসেছিল দুই বাংলার দর্শক। এবার সেই পর্দার মিনিস্টার থেকে বাস্তবেই মন্ত্রীর মর্যাদা পেলেন অভিনেতা। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিঠুনকে। যেটা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছিলেন অভিনেতা। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা আয়োজনে-প্রচারে সরব ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category