• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল
কারখানা সিলগালা, বিপুল পরিমাণ পণ্য ও সরঞ্জাম জব্দ

ভাণ্ডারিয়ায় ভেজাল পণ্য তৈরির দায়ে কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়াটিয়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু ও ডিটারজেন্ট পাউডার। এছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদন মেশিন, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়েছে। অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার পর তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা পণ্য পরে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানে ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category