• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, মেঘনায় অভিযানে জেলেদের হামলা

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় কোস্টগার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দা ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টাকারী একদল জেলে সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে জেলেদের তৎপরতা তেমন দেখা না গেলেও দ্বিতীয় দিনে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করেন। ইতোমধ্যে নৌ পুলিশের অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা করা হয়েছে।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হিজলা নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category