• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’, ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার গ্র্যামি আওয়ার্ডস হাতছাড়া করতে চান না রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির নির্মাতারা। তাদের লক্ষ্য এখন এই পুরস্কার। আদিত্য ধর পরিচালিত এই ছবির গান জমা পড়েছে ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে।
টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজের তরফে এই খবর জানানো হয়েছে। ছবির পুরো অ্যালবাম যেমন জমা দেওয়া হয়েছে, তেমনই আলাদা করে পাঠানো হয়েছে মোট ৯টি গান। শুধু তাই নয়, গ্র্যামি জয়ের জন্য ব্যাপক হারে ক্যাম্পেইন করবে ছবির নির্মাতারা।
সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের তৈরি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পুরো অ্যালবাম জমা পড়েছে ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।
অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’ জমা পড়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।
এ ছাড়াও ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ জমা পড়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ রয়েছে ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগের তালিকায়। অন্য গানগুলির মধ্যে ‘ডেস্টিনি- মন আটকিয়া’ জমা পড়েছে ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’-এর জন্য, ‘ভারি জাভান’ পাঠানো হয়েছে ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’ বিভাগে এবং ‘হাম প্যায়ার করনে ওয়ালে’ রয়েছে ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’ বিভাগের জন্য জমা দেওয়া গানগুলির তালিকায়।
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
গ্র্যামির দৌড়ে নাম লেখানোর আগে থেকেই বাণিজ্যিক সাফল্যের নিরিখে আলোচনায় ‘ধুরন্ধর’ সিরিজ। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘ধুরন্ধর’। তারপর ২০২৬ সালের মার্চে মুক্তি পায় দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, দুটি ছবি মিলিয়ে বিশ্বজুড়ে আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এই আয় ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ সিরিজের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
মুক্তির দিনেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতে ১০২ দশমিক ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল। চলতি বছরের মার্চে দেশজুড়ে ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ছবিটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category