• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আইভরি কোস্টের তারকা ইয়ান দিওমান্দে শনিবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার গোল পেলেন। লা লিগার অষ্টম রাউন্ডে তার ওই এক গোলে ১০ জনের দল নিয়ে জিতল এই রয়্যাল ক্লাব। লস ব্লাঙ্কোসের হয়ে দিওমান্দের প্রথম গোল এসেছে ৬২তম মিনিটে। এই গোলে স্প্যানিশ রাজধানী ক্লাবের ইতিহাসে একটি বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
ক্লাবের ইতিহাসে কেবল ১১তম খেলোয়াড় হিসেবে বিদেশি খেলোয়াড়দের একটি অভিজাত তালিকায় নাম লিখেছেন দিওমান্দে, যারা বয়স ২০ বছর হওয়ার আগেই স্প্যানিশ লিগে ক্লাবটির হয়ে গোল করেছেন।
মিস্টার চিপ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, আগামী নভেম্বরে ২০ বছর পূর্ণ হতে যাওয়া দিওমান্দে এমন তালিকায় নাম লিখেছেন, যেখানে আছেন আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন, ফরাসি রাফায়েল ভারানে ও এদুয়ার্দো কামাভিঙ্গা, মরক্কান আশরাফ হাকিমি, ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও রদ্রিগো, উরুগুয়ান আলভারো রদ্রিগেজ, তুর্কি আর্দা গুলার। রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমে যোগ দেন দিওমান্দে। এই কিশোর তারকাকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোতে জার্মানির আরবি লাইপজিগ থেকে কেনে দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category