• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ২১৮ রানের জবাবে তারা শেষ ওভারে ম্যাচ জিতেছে। ৫ উইকেটের জয়ে আপাতদৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ দাপট দেখিয়েছে মনে হলেও ক্রিস গেইল স্বীকার করলেন, বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল।
বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ৯৬ রানে চড়ে ৪ উইকেটে ২১৮ রান করে। লক্ষ্যে নেমে চ্যাডউইক ওয়াল্টন ও গেইল জয়ের ভিত গড়ে দেন। ইউনিভার্সাল বস করেন ২৫ বলে ৫৬ রান। ওয়াল্টন ৪৩ বলে ৫ চার ও ৮ ছয়ে ৯০ রানে অপরাজিত ছিলেন। পাঁচ বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় ক্যারিবিয়ানরা।
গেইলের মতে হাড্ডাহাড্ডি ছিল এই লড়াই এবং উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য দুই দলকেই কৃতিত্ব দেন। তিনি বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান (হবে ২১৮) করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, এবং অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’
নিজের দলের প্রশংসা করে তিনি বলেন, ‘কিন্তু ২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি এবং লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। তারপর অবশেষে চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category