• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

আলোচনা না হওয়ায় চট্টগ্রাম বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণ-অনশন শুরু করেছেন বন্দর শ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ওয়ান-স্টপ সার্ভিস ভবনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যৌথ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত অনশন চালানোর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করে সরকার। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ছয় মাসের মধ্যে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা প্রতিষ্ঠানটির। বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে।
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আন্দোলন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা। তাদের দাবি, দেশের অন্যতম লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া ঠিক হচ্ছে না। পাশাপাশি নতুন অপারেটর দায়িত্ব নিলে তাদের চাকরি ও কর্মসংস্থান কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলেও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবেন না।
গণ-অনশনে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর এবং ইব্রাহিম খোকন। কর্মসূচিতে শতাধিক শ্রমিক-কর্মচারী ও আন্দোলনকারী অংশ নিয়েছেন।
ইব্রাহিম খোকন বলেন, চুক্তি সইয়ের দিন বিক্ষোভ মিছিল থেকে আলোচনার জন্য সরকারকে দুই দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে আলোচনার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণ-অনশন করছেন তারা।
চট্টগ্রাম বন্দরের চারটি চালু টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। বন্দরের মোট আমদানি-রপ্তানি কনটেইনারের ৪৪ শতাংশ এই টার্মিনাল দিয়ে ওঠানো-নামানো হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ টার্মিনালটির নির্মাণকাজ শেষ হয় ২০০৭ সালে। এখানে একসঙ্গে চারটি সমুদ্রগামী ও একটি ছোট কনটেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে।
নির্মাণের পর ধাপে ধাপে চালু হওয়া টার্মিনালটি এত দিন দেশীয় অপারেটরদের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নতুন চুক্তির পর টার্মিনালটির দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category